1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ভোলা জেলার অসকস অফিস উদ্বোধন ও বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি নেতৃত্ব বৃন্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২০৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান সবুজঃ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ, ভোলা জেলা শাখার,গতকাল ১৫ ই অক্টোবর জেলা কমিটির আনুষ্ঠানিক অফিস উদ্বোধন ও এক বিশেষ আলোচনা সভা ভোলা সদর উকিলপাড়া হোটেল প্যাভিলিয়নে পঞ্চম তলায় হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলার সম্মানিত সভাপতি, কর্পোরাল মোঃ নুরে আলম (অব.)এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সার্জেন্ট মোঃ হুমায়ুন কবির (অব.) এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, সার্জেন্ট মোঃ আকরাম সরকার (অব.) ও সাংগঠনিক সম্পাদক অর্থ সম্পাদক এবং জেলা সমন্বয়কারী।উক্ত অনুষ্ঠানে জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, কর্পোরাল মোঃ নাসির উদ্দিন (অব.) সাংগঠনিক সম্পাদক, সার্জেন্ট হারুনুর রশিদ (অব.) সহ জেলা কমিটির সকল স্তরের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থা অসকস ভোলা জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে জেলার সভাপতি তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন যে, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা অসকস একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এই সংগঠনের প্রত্যেকটি সদস্য বাংলাদেশ সরকারের রিজার্ভ ফোর্স, দেশমাতৃকার শপথ নেওয়া, তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে, সরকারের আদেশ নির্দেশ পালন করার জন্য সর্বদা প্রস্তুত। এবং দেশের ক্রান্তিলগ্নে দেশের আত্মমানবতার সেবায় আমরা সর্বদা সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। মাননীয় সরকার প্রধান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত আবেদন যে, আমাদের দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান হাসপাতাল এবং বড় বড় অফিস-আদালতে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কে কাজে লাগানো যায়। এবং সরকারের বড় বড় মেগা প্রকল্প এবং হাইওয়ে রোড অফ দা এই সমস্ত প্রতিষ্ঠানে বড় বড় ঠিকাদারি কাজের অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কে বিশেষ দায়িত্বে তদারকিতে দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।কারণ সশস্ত্রবাহিনীর সদস্যরা দেশমাতৃকার শপথ নেওয়া, ইরা কোনো দুর্নীতি অনিয়ম এবং অপচয় করেন না।পাই এদেরকে এই সমস্ত উন্নয়নমূলক কাজের সাথে সংশ্লিষ্ট রাখলে দেশ এবং জাতির জন্য মঙ্গল বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি হুমায়ুন কবির আর মূল্যবান বক্তব্য, বলেন সশস্ত্রবাহিনীর সদস্যরা আজ আর নির্যাতন নিপিরণের শিকার হবেন না। কারণ আমরা আজ সবাই একতাবদ্ধ আছি দেশের স্বাধীনতার ও সার্বভৌমত্ব রক্ষায় যেমন আমরা চাকরিকালীন সময়ে সরকারের আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করেছি,ঠিক তেমনি অবসরকালীন সময় আমরা সরকারের রিজাভ ফোর্স হিসেবে সরকারের আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। এবং সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটি সবিনয় আবেদন, যে অবসরপ্রাপ্ত সৈনিকের মাসিক রেশন এর পরিবর্তে ৪১৩ টাকা দেওয়া হয়, যা ৪১৩ টাকা দিয়ে একটি মানুষ এক মাস কিভাবে তাহার খাবার সামগ্রী কিনবে,তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে আমাদের ন্যূনতম একজনের মাসিক রেশনের মূল্য তিন হাজার টাকা করার জন্য জোর দাবি জানিয়েছেন।

নতুবা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা অসকস এর মাধ্যমে সারাদেশে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কে রেশন চালু করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছেন। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও আমাদের পরিবারবর্গের সদস্যদেরকে সিএমএসে চাকরিকালীন সময় যেই ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছিল অবসরকালীন সময় তাদের চিকিৎসা সিএমএসে করানোর জন্য জোর দাবি জানিয়েছেন। পরে অনুষ্ঠান শেষে ভোলা জেলার সভাপতির নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সকলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সর্বশেষ ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121