1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

বুড়িমারী বাজার জামে মসজিদে কুরআন অবমাননায় একজনকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ২৭০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোঃআব্দুল্লাহ আল মমিন-পাটগ্রাম(লালমনিরহাট):-দেশের সীমান্তবর্তী উপজেলা পাটগ্রাম,বুড়িমারী চ্যাংড়াবান্ধা স্হলবন্দর এলাকায় মসজিদের ভিতরে কুরআন শরীফ অবমাননা করায় একজন নিহত।
অাজ বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কেন্দ্রীয় বাজার মসজিদে অজ্ঞাত দুই ব্যক্তি প্রবেশ করে। এ সময় তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে ও কোরআন শরীফ অবমাননা করে বলে ঐ মসজিদের মুসল্লির সূত্রে জানা গেছে।
খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঐ দুই ব্যক্তিকে আটক করে ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রাখে। খবর পেয়ে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ও বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত ঘটনাস্থলে পৌঁছেন । উত্তেজিত জনতাকে কোনো অবস্থাতেই নিবৃত্ত করতে না পারলে আটক দুই অজ্ঞাত ব্যক্তির মধ্যে একজনকে সন্ধা ৭ টার দিকে ছিনিয়ে নিয়ে বেধড়ক পিটায় জনগণ। একপর্যায়ে আধমরা ওই ব্যক্তির গায়ে পেট্রোল ও লাকরি দিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।
এ সময় একটি মোটর সাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে জনতা। পাটগ্রাম থানা পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণ করতে না পারলে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা ও লালমনিরহাট থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ০৮: ৪০ মিনিট) জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন বলে প্রশাসন সূত্র নিশ্চিত করে। এ ঘটনায় বুড়িমারীতে থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে প্রশাসনের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121