রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ গ্রেফতারকৃত আসামী হলো বরগুনার আমতলী থানার মৃত ইউসুফ গাজীর ছেলে মোঃ আলমগীর হোসেন।
এবিষয়ে র্যাব-৮ জানান, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ই অক্টোবর রাত ১১:৩০ মিনিটের সময় আসামীর ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
এ সময় আসামীর ওয়ারড্রবের গোপন চ্যাম্বার থেকে ৬,৬০০ (ছয় হাজার ছয়শত) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আসামীকে জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে আসামী স্বীকার করে পেশায় সে একজন ট্রলার ব্যবসায়ী হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। এলাকায় ভালো, ভদ্র মানুষের লেবাস ধারণ করে সে দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসছে বলে জানায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এবং এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
Leave a Reply