1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ঝিনাইগাতীর একতা উচ্চ বিদ্যালয়ের অফিস থেকে কাগজপত্র চুরি করে পাচারের অভিযোগে অফিস সহকারী সাময়িক বরখাস্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ১৮৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

(শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোস্তাফিজুর রহমান বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সরকার প্রদত্ত বেতন ভাতাদি প্রদান বিবরণী,রেগুলেশন খাতাসহ বিভিন্ন দরকারি কাগজপত্র অফিস থেকে চুরি করে বাহিরে পাচার করে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ১৫/৯/২০২০ইং তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অফিস থেকে কাগজপত্র চুরির সঙ্গে অফিস সহকারী ও নৈশ প্রহরী আব্দুল জলিল জড়িত থাকার সত্যতা পেয়েছে। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে সাক্ষাত্কার দিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে গত ৩০/১০/২০২০ইং তারিখে কমিটি সাধারণ সভা করে অফিস সহকারী মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্তসহ কফৈযত তলব করার সিদ্ধান্ত নেয়। অফিসে গুরুত্বপূর্ণ কাগজপত্র হারানোর বিষয়ে থানাতে জিডি করা হয়েছে। অপরদিকে, ম্যানেজিং কমিটির সভাপতির সাথে অসৌজন্নমূলক আচরণসহ অসদাচরণ করার অপরাধে দুইজন শিক্ষক ও একজন নৈশ প্রহরী কে তাদের চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কেন অভিযুক্তদের স্থায়ী বরখাস্ত করা হবে না তার জবাব দিতে সাত কর্ম দিবসের মধ্যে কফৈযত তলব করা হয়েছে। অভিযুক্তরা হলেন,ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মো: নজরুল ইসলাম, সহকারী শিক্ষক (ইস ধর্ম) মো: নুরুল আমিন ও নৈশ প্রহরী মো: আ: জলিল।অভিযোগে প্রকাশ,গতকাল বুধবার রাত সাড়ে এগারোটার দিকে উপরে উল্লেখিতরা কতিপয় সন্ত্রাসী নিয়ে সভাপতি ও নলকুড়া ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান মো: খলিলুর রহমান সাহেবের মানিককুড়ার গ্রামের বাড়িতে অতর্কিতে প্রবেশ করে তাদের সাথে আনা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মো: নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়ার রেগুলেশন খাতায় স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ করে। সভাপতি সাহেব রেগুলেশন খাতা হাতে নিয়ে ম্যানেজিং কমিটির সভা ছাড়া তাতে স্বাক্ষর দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তার হাত থেকে জোর পূর্বক খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার সাথে অসদাচরণ প্রাণনাশের হুমকি দেয়। টানাটানি করার ফলে রেগুলেশন খাতা ছিড়ে যায়। এ সময় সভাপতির ডাক চিত্কারে আশ পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত সটকে পড়ে। এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিকেলে ম্যানেজিং কমিটি জরুরি সভা ডেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে এবং চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে সভাপতি মো: খলিলুর রহমান সাংবাদিকদের জানান, এরা আমার ব্যক্তিগত ও বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুজ্জামান লেবু জানান,একটি কুচক্রী মহল অত্র বিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে দোষীদের বিরুদ্ধে কমিটি সভা করে যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়নের জন্য বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করাসহ কফৈযত তলব করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121