1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ঝালকাঠিতে এলজিএসপি-৩ এর আওতায় ছাত্র ছাত্রীদের বাইসাইকেল ও দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১৭৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে এলজিএসপি-৩ এর আওতায় বাইসাইকেল সেলাই মেশিন রিং স্লাব ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে।

২০/১০/২০২০ইং তারিখ মঙ্গলবার সকালে বাসন্ডা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০১৯-২০ অর্থ বছরে এলজিএসপি-৩ এর আওতায় স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে রিং স্লাব ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে জনগনের মাঝে ব্লিসিং পাউডার, সার্জিক্যাল মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

বাসন্ডা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার। বিশেষ অতিথি ছিলেন এলজিএসপি-৩ ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর মো: শুভ বিশ্বাস, পিআইও মো: মোজাম্মেল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব মো: সবুজ । সার্বিক বাস্তবায়নের দায়িত্বে ছিল বাসন্ডা ইউনিয়ন পরিষদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121