July 27, 2026

“জেলা ও মহানগর যুবদলের ১৬ টি ইউনিটে কর্মীসভা সফল ভাবে শেষ হয়েছে”

0
received_421944015456835

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংগ সংগঠন যুবদল খুলনা জেলা শাখার ৯ টি উপজেলা ও ২ টি পৌরসভা এবং নগর শাখার ৫ টি থানার কর্মীসভা কেন্দ্রের সমন্বয়ে খুলনা বিভাগীয় টীমের উপস্থিতে গত ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩০শে সেপ্টেম্বর শেষ হয়েছে।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি খুলনা বিভাগীয় টীম প্রধান আলী আকবার চুন্নু, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ মহসিন মোল্লা,কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম হোসেন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কফিলউদ্দিন ভুইয়া।
জেলা যুবদলে ১১টি ইউনিটের কর্মীসভায় সভাপতিত্ত করেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক(খুলনা বিভাগ) এস এম শামীম কবির, পরিচালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ।মহানগরীর ৫টি ইউনিটের কর্মীসভায় সভাপতিত্ব করেন নগর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি(খুলনা বিভাগ) মাহাবুব হাসান পিয়ারু,পরিচালনায় ছিলেন নগর সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।
পাঁচ দিন ব্যাপী কর্মীসভা গুলোতে তৃণমূল নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে এখানে খুলনা জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের কেউ উপস্থিত ছিলেন না।এমনকি কর্মীসভা শেষ করে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে চাইলে ও বিএনপি নেতারা সাক্ষাৎ দেননি। এতে করে দীর্ঘদিন ধরে চলা খুলনার বিএনপির অংগ সহযোগী সংগঠনের সাথে বিএনপির দূরত্ব আরও বেড়ে গেল বলে মনে করে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed