1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

জালিয়াতির মাধ্যমে ঝিনাইগাতীর একতা উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের অবৈধভাবে বেতন উত্তোলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ১৭০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুরা ইউনিয়নের একতা উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের অবৈধভাবে বেতন উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের নিন্ম মাধ্যমিক পর্যায়ে এমপিওভূক্ত হয ১৯৯৫ সালে। ওই এমপিওতে ইসলাম ধর্মের শিক্ষক নুরুল আমিন মাদ্রাসা বোর্ডের ফাজিল সনদ থাকায় বেতনভূক্ত হন। ২০১০সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিএড দিয়ে ২০১৩ সালের সেপ্টেম্বর নুরুল আমিন বিএড স্কেলে বেতন ধরান।যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালাতে ফাজিল পাশ শিক্ষকরা কোন ভাবেই বিএড স্কেল পাবেন না।কিন্তু দীর্ঘ দিন যাবত তিনি বিধি না মেনে অবৈধভাবে বেতন ভাতাদি ভোগ করে সরকারী অর্থ আত্মসাত করে আসছেন।অপরদিকে,অত্র নিন্মঠিকানায় মাধ্যমিক বিদ্যালয়ের মো: নজরুল ইসলাম এইচএসসি পাশ থাকায় জুনিয়র শিক্ষক হিসেবে ১৯৯৫ সনে থেকে বেতন-ভাতাদি পাচ্ছেন। কিন্তু বিভাগীয় অনুমতি ব্যতিরেকে গোপনে বিএ পাশ সনদ নিয়ে ১২/৮/৯৭ ইং তারিখে নিয়ম বহির্ভূত ভাবে পদোন্নতি নিয়ে অবৈধভাবে সরকারী টাকা দুর্নীতির মাধ্যমে উত্তোলন করে ভোগ করে আসছেন।এভাবে ২০০৩ইং সনের ফেব্রুয়ারি মাস থেকে তিনি বিএড স্কেলের বেতন উত্তোলন করে আসছেন ।যা সম্পূর্ণ বেআইনি। উল্লেখ,বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পদোন্নতির কোন বিধান নেই।পদোন্নতি নিতে হলে জুনিয়র শিক্ষক পদে থেকে পদত্যাগ করতে হবে। এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার, শেরপুর বরাবর জনৈক মো: ইউসুফ আলী লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশন ও শেরপুরের জেলা প্রশাসককে প্রযোজনীয় পদক্ষেপ নিতে অভিযোগের অনুলিপি প্রেরন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121