লোহাগড়া অবৈধভাবে নিয়ে আসা ১টি প্রাইভেট কার সহ ভারতীয় ১১৭ টি শাড়ি উদ্ধার এবং ৩ জন আসামি গ্রেপ্তার
মোঃনয়ন ইসলাম শুভ, স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের লোহাগড়া বাজার সংলগ্ন থেকে একটি প্রাইভেট কার সহ ১১৭ টি ভারতীয় শাড়ি মুল্য অনুমান ৪৬৮০০০ টাকা মালসহ ৩ জন আসামিকে গ্রেপ্তার করে
নড়াইলের জেলা গোয়েন্দা শাখা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার( ৩১ শে আগস্ট)
রাত ১১.৪৫ ঘটিকায় লোহাগড়া থানাধীন লোহাগড়া বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের জেলা গোয়েন্দা শাখার এস আই মিলটন কুমার দেব দাসের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লোহাগড়া বাজারের তে রাস্তা বটগাছের পাশে পাকা রাস্তার উপর থেকেএকটি প্রাইভেট কার সহ ১১৭ টি ভারতীয় শাড়ি মুল্য অনুমান ৪৬৮০০০ টাকা মালসহ ৩ জন আসামিকে গ্রেপ্তার করে নড়াইলের জেলা গোয়েন্দা শাখা।
আসামিরা হলো মোঃ বশিরুল হক (৩৮),পিং-মৃত নুরুল হক,সাং-চাপানগর,থানা-দেবিদ্বার জেলা-কুমিল্লা,সৈয়দ আবু জাহিদ (৪০),পিং-মৃত সৈয়দ আবু জাফর,সাং-
দিঘীরপাড়,থানা বোয়ালমারী,জেলা-ফরিদপুর এবং মোঃ মামুনুর রহমান।
এ বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান। পরবর্তীতে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করে আসামিদের কোর্টে প্রেরন করা হয়েছে।