August 26, 2026

বাঁকড়া পার বাজারে ১৫০ পিস ইয়াবাসহ এক মহিলা আটক

0
20200908_233444 (1)

 বিল্লাল হুসাইন,যশোর।। যশোরের মনিরামপুর উপজেলার বাঁকড়া পার বাজার (পাঁচপোতা) হতে ১(এক)শত পঞ্চাশ পিস ইয়াবাসহ আলোচিত মাদক সম্রাজ্ঞী বাঁকড়া আলিপুর গ্রামের ফরিদের স্ত্রী তানজিলা খাতুন (৩৫) কে আটক করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানাযায়, স্বামী ফরিদ ও তার স্ত্রী তানজিলা খাতুন দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করে আসছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অসীম আকরাম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত আটটার সময় বাঁকড়া পার বাজার থেকে তানজিলাকে আটকের পর দেহ তল্লাসী করে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মণিরামপূর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হবে,বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *