August 25, 2026

নানা আয়োজনে কুড়িগ্রামে শেখ হাসিনা জন্মদিন পালিত

0
received_852564485277842

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নানা আয়োজনে কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। বুধবার দুপুরে জেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন শেষে শহীদ মিনার চত্ত¡রে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি সরোয়ার হোসেন সন্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, সাবেক সভাপতি আমিনুল ইসলাম মন্জু মন্ডল, আওয়ামীলীগ নেতা কাজিউল ইসলাম, এসএম ছানালাল বকসী, সাইদ হাসান লোবান, শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার প্রমুখ।
পরে শিশু কিশোরদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *