July 28, 2026

লোহাগড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কেবল অপারেটর কর্মীর মৃত্যু

0
received_324771072169262

 

মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টার : নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন কেবল অপারেটর কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন শেখ (২২) উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের হান্নান শেখের ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিস লাইনের কেবল অপারেটর ইয়াসিনসহ অপর একজন সহকর্মী কেবল লাইন মেরামত করার জন্য পৌর এলাকার রাজুপুর গ্রামের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করছিল। অসাবধানতাবশত এ সময় বিদ্যুতের একটি তার শরীরে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে সে ওই খুঁটিতে ঝুলতে থাকে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপাশা খানম তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed