August 27, 2026

রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

0
received_3568443596520792

 

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত ১২টার দিকে সদর ইউনিয়নের নতুনবন্দর এলাকায় রৌমারী স্থলবন্দর সড়কের ১ নম্বর ব্রীজের পাশে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, ঐ সড়কে টহলরত পুলিশের দল পরিত্যক্ত একটি পোটলার মধ্য থেকে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে। সোমবার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাদি হয়ে রৌমারী থানায় একটি জিডি দায়ের করেছেন।
সিমান্তবর্তী রৌমারীতে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *