1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২জন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

স্টাফ রিপোর্টার জহিরুল ইসলামঃ
ময়মনসিংহেরর নান্দাইল উপজেলার ঘোষপালা নামক স্থানে মাইক্রো ও পিকআপের মুখামুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন। নিহতরা হলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলার ফাহাদ আলম (৩২),শিশুপুত্র তোরান (৫) । নিহত ফাহাদ শেরপুর জলংগার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

জানা যায় শনিবার (১৯সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলার নিকলী হাওর বিলাস ভ্রমনে মাইক্রো বাস যোগে নিকলী যাচ্ছিল। সকাল সাড়ে ৯ টায় কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কের নান্দাইল ঘোষপালা এলাকায় রাস্তায় পড়ে থাকা মৃত কুকুর কে সাইট কেটে যাবার সময় বিপরীতমুখী পিক আপের সাথে সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে পিতা ও পুত্রের মৃত্যু হয়।

আহতরা হলেন- জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার হানিফের মেয়ে শারমীন (১৮),মনিরুজ্জামানের স্ত্রী শাহনাজ(২৫),হাফিজ উদ্দীনের স্ত্রী ঝর্ণা (৪৫)। শেরপুর শ্রীবরদী উপজেলার ফাহাদের স্ত্রী রেবু (২৫), হুমায়ুনের স্ত্রী হাসিনা শাহিন রোজি( ৫২) পুত্র হোসাইন আহমেদ (৩০),মেয়ে বন্যা (২০), লাজু মিয়ার পুত্র জারিফ(১২),বাবুল মিয়ার স্ত্রী ফেরদৌসি (৫২)। শেরপুর ভারুভাদার তালুকদারের স্ত্রী জেবু (৩৫) ময়মনসিংহ সদরের তারা মিয়ার পুত্র শামীম ( ২২)।
আহতদেরকে প্রথমে নান্দাইল উপজেলা উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121