1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোঃ রাসেল,দৌলতখান প্রতিনিধি: নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে রয়েছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে এসেছি। এ সরকার জনগণের সরকার।আপনারা দেখেছেন করোনা বৈশ্বিক মহামারী সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী হাজার হাজার টাকা খরচ করেছেন। বর্তমান সরকারের সময় দেশ অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। এই সরকারের লক্ষ্য 2031 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নত করা। আজ শুক্রবার( 4 সেপ্টেম্বর)সকালে স্পিডবোধ হয়ে উপজেলার দৌলতখান নদী ভাঙ্গন কবলিত এলাকা চৌকিঘাট ও ভবানীপুর পরিদর্শনকালে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল ( অব:) জাহিদ ফারুক এমপি এসব কথা বলেন।

তিনি আরো বলেন নদী ভাঙ্গন রক্ষা করতে একটি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। নদীভাঙ্গন রক্ষা করতে আরেকটি প্রকল্প হাতে নিয়েছি এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙ্গন থেকে মানুষ রক্ষা পাবে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে। এ সময় আরো উপস্থিত ছিলেন (ভোলা -2 )আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমান সহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121