হাসান লিটন চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ
ভোলা চরফ্যাসন উপজেলার নদীবেষ্টিত দক্ষিণ আইচা থানা ৯নং চার মানকিা ইউনিয়ন পরিষদে ১৬৯৪ জন জেলেদের মাঝে ৩০ কেজি করে ৫০ টন ৮২০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ৯নং চার মানিকা ইউনিয়ন পরিষদের সামনে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং চর মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার , ৯ নং চর মানিকা ইউনিয়ান পরিষদের সকল সদস্যবৃন্দ।
চাল বিতরণকালে ৯ নং চর মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ১৬৯৪ জন জেলেদের জন্য ৩০ কেজি করে বরাদ্দকৃত চাল আমরা আজ থেকে দেওয়া শুরু করেছি, ২ দিনের মধ্যে তা দেওয়া সম্পন্ন করা হবে।
Leave a Reply