July 26, 2026

ঝিনাইগাতীতে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

0
received_651759692200080

 

মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কর্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব বেলায়েত হোসেনসহ যুবলীগ ও কৃষকলীগের ইউনিয়ন, ওয়ার্ড এর নের্তৃবৃন্দ।অপর দিকে ঝিনাইগাতীতে আওয়ামী লীগ অফিসে শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে স্ব-স্ব দলীয় কর্যালয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক শ্রী বিশ্বজীৎ রায়, উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমিন, সাধারণ সম্পাদক শাহ আলম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের নেতৃত্বে কেক কাটা, বৃক্ষ রোপণ, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed