July 29, 2026

ঝিনাইগাতীতে চিত্ত রঞ্জন দত্ত স্মরণে মৌন শোক পালন

0
received_345382366828807

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার ঝিনাইগাতীতে মানববন্ধন করেছেন সেক্টর কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত, বীর উত্তমের প্রয়ান স্মরণে শেরপুরের ঝিনাইগাতীতে মৌন শোক পালন করা হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের মেইন রোডের পার্শ্বে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ৩০ মিনিট ব্যাপী এ মৌন শোক পালন করেন। এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি রবেতা ম্রং, সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী ও সাংঠনিক সম্পাদক প্রমোদ চন্দ্র রায়সহ সংগঠনের ৪০-৫০ জন লোক উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed