1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সৎ শ্বশুর মোস্তফার পরামর্শে শাশুড়ি মিথ্যা নাটক সাজিয়ে জামাইকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

বিশেষ প্রতিনিধিঃ   রাজশাহীর চারঘাট থানার তাতারপুর গ্রামে শাহাবুরের স্ত্রী আরিফা আত্নহত্যা করেন । এ ঘটনায় শাশুড়ি পারুল বেগম সৎ শ্বশুর মোস্তফার পরামর্শে মিথ্যা নাটক সাজিয়ে জামাই শাহাবুরকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছেন । আসল ঘটনা কে আড়াল করতে মিথ্যা ঘটনার জন্ম দিয়েছেন তিনি । এই ঘটনায় ওসি চারঘাটকে সমালোচিক করেন পারুল বেগম (৫৫) । আত্নহত্যাকারী মৃত আরিফার মেয়ে নুপুর খাতুন (১৫) ও আসল নানা আলাউদ্দিন (৫৫) কে সঙ্গে নিয়ে এ বিষয়ে ১৪ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দিয়েছেন এস পি রাজশাহী বরাবর

অভিযোগ সূত্রে জানা যায়, আত্নহত্যাকারী নুপুরের মা আরিফা বেগম, বিভিন্ন সময়ে তার মা পারুল বেগমকে নগদ অর্থসহ স্বর্ণাল্কার দেয় । সেই স্বর্ণালকার ও অর্থ আত্নসাতের জন্যেই মিথ্যা তথ্য দিয়ে পুলিশ সুপার ও পুলিশের উদ্ধর্তন মহলে অভিযোগ দায়ে পূর্বক গণমাধ্যমে সংবাদ প্রকাশ করান । অভিযোগে পিতা শাহাবুর ও মৃত মাতা আরিফার বেগমের মৃত্যুর আসল রহস্য ও তার নানির ষড়যন্ত্র উল্লেখ্য করেন মেয়ে নুপুর খাতুন (১৫) । নুপুর খাতুন তার অভিযোগে উল্লেখ্য করেন, আমার নানি আমার আসল নানা আলাউদ্দিন (৫৫) কে তালাক দিয়ে মোস্তফা নামের এক ব্যক্তিকে বিয়ে করেন । বিয়ের পরও তার নানির সাথে তার ও তার আম্মু আরিফা বেগমের সুম্পর্ক ছিল । সেই সুবাদে কয়েক দফায় তার নানি পারুল বেগম বিভিন্ন প্রয়োজনের উছিলায় তিন লক্ষ টাকা নেয় । এমনকি সেই টাকা আজ দিবো কাল দিবো বলে আজ আবদি সেই টাকা ফেরত দেয়নি । তবুও তার মা আরিফা বেগম তেমন চাপ প্রয়োগ করেনি । সে ও তার মা আরিফা বেগম তার নানিকে অতিমাত্রায় বিশ্বাস করতো । আরিফার মৃত্যুর তিন মাস পূর্বে নুপুরের বিয়ের জন্য জমানো স্বর্ণালকার ও তার মায়ের নিজস্ব স্বর্ণালকার (প্রায় ৭ ভরি) পারুল বেগমের নিকট জমা রাখেন । সেই স্বর্ণালকার আজ অবদি ফেরত পায়নি তারা । নুপুরের মায়ের মৃত্যুর আগে গত ৯ আগস্ট তার নানি পারুল বেগম বাড়ি করার জন্য জমি ক্রয় বাবদ তার মা আরিফা বেগমের নিকট টাকা চাইলে সরল বিশ্বাসে নানি পারুল বেগম কে আইএফআইসি ব্যাংক বানেশ্বর শাখা থেকে ১০ শে আগস্ট আরও দুই লাখ টাকা তুলে দেন । নুপুর জানায় ঘটনার দিন ২৭ আগস্ট তার মা আরিফা বেগম তার নানির পারুল বেগমের কাছে টাকা চাইতে গেলে ঝগড়া বাদে ও তার নানি টাকা দিতে অস্বীকার জানায় । সেই দিন শেষে রাতেই তার মা আরিফা বেগম আত্নহত্যা করেন । নুপুর জানায়, তার মায়ের মৃত্যুতে সে সহ তার ছোট ভাই বাবা শাহাবুর মানসিকভাবে ভেঙ্গে পড়ে । তার মায়ের মৃত্যু তৃতীয়দিন মিলাদের দিন ছিল, বাবা শাহাবুরের নিকট পর্যাপ্ত টাকা ছিল না। তাই সে তার অন্য এক নানিকে নিয়ে পারুল বেগমের কাছে রাখা টাকা আনতে গেলে টাকা না দিয়ে তালবাহানা করেন । এমনকি তার নিকট আমরা কোন টাকা পাবো না বলে সাফ জানিয়ে দেয় । এমনকি তার নানি পারুল বেগম হুমকি দিয়ে বলেন যদি টাকা আর স্বর্ণালকার চাই তাহলে তার মেয়ের মৃত্যুর মিথ্যা মামলায় তাদের সকলকে ফাঁসিয়ে দিবে সে ।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মিডিয়া মুখ্যপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, চারঘাট থানাধীন তাতারপুর এলাকার শাহাবুর ও মৃত আরিফার মেয়ে নুপুর খাতুন একটি লিখিত অভিযোগ এসপি রাজশাহী বরাবর দিয়েছেন । বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121