1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
 প্রতিনিধি জিহাদ হোসেন মিরাজ:
শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরবর্তী দিনেই অন্য আরেকটি সফর চূড়ান্তের সুখবর পেলো বাংলাদেশ দল। আগামী মার্চে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই সফরের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি)।
আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমের জন্য নিজেদের পরিপূর্ণ ক্রিকেট সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যা শুরু হবে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে এবং শেষ হবে মার্চে বাংলাদেশ সিরিজের মাধ্যমে । সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
এই ম্যাচগুলোর তারিখ ও ভেন্যুসহ পরিপূর্ণ সূচিই প্রকাশ করেছে এনজেসি। আগামী বছরের ১৩ মার্চ ডানেডিনে হবে সফরের প্রথম ওয়ানডে। আর ২৮ মার্চ হ্যামিল্টনে শেষ টি-টোয়েন্টি দিয়ে পর্দা নামবে এই সফরের।
বাংলাদেশ দলের নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে খেলা হবে ১৩ মার্চ, ওটাগো ওভাল, ডানেডিন। দ্বিতীয় ওয়ানডে ১৭ মার্চ, হাগলি ওভাল, ক্রাইস্টচার্চ। তৃতীয় ওয়ানডে ২০ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রথম টি-টোয়েন্টি ২৩ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার। দ্বিতীয় টি-টোয়েন্টি – ২৬ মার্চ, ইডেন পার্ক, অকল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টি – ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ দলকে স্বাগত জানানোর আগে এবারের গ্রীষ্মকালীন ক্রিকেট মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ক্যারিবীয়দের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট, পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সূচি প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121