1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে জেলে বাওয়ালীর চাউল হরিলুট- মাথাপিছু ২০ টাকা আদায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

সাতক্ষীরা প্রতিনিধি মো:ইসমাইল হোসেনঃ

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে জেলে বাওয়ালীদের বরাদ্দকৃত চাউল দেওয়ার নামে হরিলুট । গত সেপ্টেম্বর ১৬/১৭-০৯-২০২০ তারিকে মুন্সিগঞ্জ ইউনিয়নে সরকারি বরাদ্দকৃত প্রায় ৩২ শ জেলে বাওয়ালীর মধ্যে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয় । তাহার মধ্যে শেষ অব্দি ৬০ জন জেলে বাওয়ালী চাউল না পেয়ে ফিরে যায় । সরকারি বরাদ্দকৃত মাথাপিছু ৩০ কেজি করে চাউল উত্তোলন করলে ৬০ জন জেলের চাউল কোথায় , তাছাড়া চাউল বিতরনের সময় জেলেদের নিকট থেকে মাথাপিছু ২০ টাকা হারে টাকা নেয় বিতরনকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে , যাহা বেআইনি বলে জানা যায় । এ বিষয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের মহিলা সদস্য , সেলিনা সাইদ বলেন ৩২ শ জেলে পরিবারের চাউল উত্তোলন করলেও ৩১ শর মতো চাউল বিতরণ হয় , তাহলে ৬০ জনের চাউল কম পড়ার সুযোগ নেই , তিনি আরো বলেন মৃত ব্যক্তির পরিবারকেতো চাউল দেওয়া হয়নি , এটা চাউল বিতরণের নামে হরিলুট । মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান , আলহাজ্ব আবুল কাশেম মোড়লের নিকট জানতে চাইলে তিনি বলেন যাহাদের চাউল কম পড়েছে দরকার হলে আমি কিনে দেবো । ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোড়লের সরকারি বরাদ্দকৃত চাউল তছরুপ ও অহেতুক জেলে বাওয়ালীদের নিকট থেকে মাথাপিছু ২০ টাকা নেওয়ার বিরুদ্ধে, এলাকার সুধীমহল সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121