1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শেরপুর ঝিনাইগাতীতে শেখ রাসেল আদিবাসী ফুটবল টূর্নামেন্ট উদ্বোধন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গজনী আচিক চাদাম্বে ক্লাব এর আয়োজনে শেখ রাসেল আদিবাসী ফুটবল টূর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে গজনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ঝিনাইগাতী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এ খেলার উদ্বোধন করেন। এ খেলায় ঝিনাইগাতী ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি নবেশ খকসীর সভাপতিত্বে খেলা শুরুর পূর্বে খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও স্বর্ণ পদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান মোঃ আনার উল্ল্যাহ (আনোয়ার)। এসময় অন্যান্যদের মধ্যে সনাজসেবক গোলাপ হোসেন, ব্যবসায়ী আঃ রেজ্জাক, ইউপি সদস্য ও গজনী আচিক চাদাম্বে ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী প্রথম রাউন্ডে খেলায় ২৮টি ফুটবল দল অংশগ্রহণ করবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121