August 19, 2026

শেরপুরের ঝিনাইগাতীতে সরকারী জমি বেদখল হতে মুক্ত করলেন নির্বাহী কর্মকর্তা

0
received_367337647981669

 

 

মুহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া বাজারের সরকারী জমি বেদখল হতে অবৈধ ভাবে স্থাপনা নির্মানেের অভিযোগ উঠে। গতকাল মঙ্গলবার বিভিন্ন গনমাধ্যমে প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসলে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নিদের্শে আজ বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা নিবার্হী অফিসার( ইউএনও) রুবেল মাহমুদ সঙ্গীয় উপজেলা ভুমি অফিসার( এসিল্যান্ড) মো. জয়নাল আবেদিন, গৌরীপুর ইউনিয়ন ভৃমি কমর্কতাসহ সরেজমিন তদন্ত পৃবর্ক উক্ত নিমার্নাধীণ স্থাপনা ভেঙ্গে ফেলার নিদের্শ দেন। ইউএনও’ র এ নিদের্শের পর অবৈধ দখলকারী আবু তাহের নিজেই শ্রমিক নিয়ে নিমার্নাধীণ স্থাপনা ভেঙ্গে ফেলেন। ফলে উক্ত সরকারি জায়গাটি অবৈধ দখলকারি আবু তাহেরের হাত থেকে মুক্ত হলো। এলাকাবাসী থানা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ কে সাধুবাদ জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *