July 26, 2026

লালমোহন ফরাজগন্জ মহিষখালীতে জনগনের দোয়া ও ভালোবাসা নিয়ে পুনরায় মেম্বার প্রার্থী-ইদ্রিস মাঝি

0
FB_IMG_16004301067024322

মাসুদ রানা নিজস্ব প্রতিনিধিঃ   

ভোলার লালমোহন উপজেলার ৬নং ফরাজগন্জ ইউনিয়ন নির্বাচনে মহিষ খালীতে ৯নং ওয়ার্ড এলাকার জনগনের দোয়া ও ভালোবাসা নিয়ে পুনরায় মেম্বার প্রার্থী হিসেবে এগিয়ে যাচ্ছে, বর্তমান মেম্বার জনাব ইদ্রিস মাঝি।

ইদ্রিস মাঝে বলেন, আমার বাবা মৃত কয়ছের মাঝি দীর্ঘদিন যাবৎ ন্যায় ও সততার সাথে মহেশখালীতে মেম্বার পদে নির্বাচিত হয়ে মানুষের সেবা করে গিয়েছেন।

আমি আমার বাবার আদর্শ কে ধরে রাখতে গত নির্বাচনে টর্চ লাইট মার্কায় ৫০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলাম। এখনো মানুষের পাশে রয়েছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চিন্তা করি।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইদ্রিস মাঝি বলেন,স্থানীয় সরকার ফরাজগঞ্জ ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ড মহেশখালীতে পুনরায় টর্চলাইট মার্কা নিয়ে মেম্বার পদে দোয়াপ্রার্থী।
ভোলা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের দোয়া ও ভালোবাসা নিয়ে ২০ অক্টোবর এলাকাবাসীর মেম্বার নির্বাচিত হলে দেশের উন্নয়ন মুলক কাজ করব,ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed