1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

লালমোহনে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হলেন মুরাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মাসুদ রানা নিজস্ব প্রতিনিধিঃ    

লালমোহন উপজেলার আসন্ন ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ফরাহাদ হোসেন মুরাদ।
দীর্ঘদিন ফরাজগঞ্জ ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি তাছাড়া আরও দু’বার ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থানে থেকেও হাল ছাড়েননি তিনি। তাছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দায়িত্বের পাশাপাশি ইউনিয়নের সকল মানুষের সুখে-দুখে পাশে ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২১ সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৪ ঘটিকায় গনভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে ফরহাদ হোসেন মুরাদকে দলীয় মনোনয়ন চুড়ান্ত করেন। ফরহাদ হোসেন মুরাদ নৌকার প্রতীক পাওয়ায় ইউনিয়নের সাধারন জনগন ফরহাদ হোসেন মুরাদের
পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি কে অভিনন্দন শুভেচ্ছা জানান ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121