July 20, 2026

রাজাপুর উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

0
received_2753753874838385

 

মোঃ সাগর হাওলাদার রাজাপুর ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি। এছাড়াও ১৮ সদস্য বিশিষ্ট রাজাপুর সরকারি কলেজ শাখারও কমিটি দেয়া হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা ছাত্রদল সভাপতি মো. আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। রাজাপুর উপজেলা ছাত্রদলের কমিটি : আহ্বায়ক আল ইমরান কিরন এবং সদস্য সচিব রফিকুল ইসলাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক- জাহিদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, বায়েজিদ, নয়ন তালুকদার, নাজমুল হুদা নুহু, সাগর ইসলাম জুয়েল, তরিকুল ইসলাম মুন, জাহিদ হাসান, নাসিম সোহেল, গিয়াস উদ্দিন, তরিকুল ইসলাম মারুফ। সদস্য- খন্দকার ফরহাদ হোসেন, সোহেল রানা, রায়হান ইসলাম, তরিকুল ইসলাম, আল আমিন, আব্দুল্লাহ, ইমরান হোসেন, শাকিব খান। রাজাপুর সরকারি কলেজ: আহবায়ক শাহ নেওয়াজ তুহিন ও সদস্য সচিব মাইনুল ইসলাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক- ফয়সাল আলম সুজন, সোলায়মান হোসেন, সালমান খান, মাহিম হোসেন, আবু নাঈম, শাহাদাত। সদস্য- জালিস মাহমুদ প্রিন্স, শাহাদাত তালুকদার, আব্দুল্লাহ, সুমন হোসাইন, মিজানুর রহমান, সাব্বির হোসেন, হৃদয় সরদার, সোলায়মান হোসেন, ইয়াসিন, সাজ্জাদ হোসেন। আহ্বায়ক কমিটিকে ৬০ দিনের মধ্যে অধীনস্থ ইউনিট সমূহের কমিটি গঠন করে স্ব-স্ব শাখায় কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed