1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

রাজশাহীতে অদৃশ্য শক্তির সহযোগীতায় তেল চোর কর্মকর্তা স্বপদে সৈয়দপুরে যোগদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২০৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

সানোয়ার আরিফ স্টাফ রিপোর্টার:রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে দিনদুপুরে তেল চুরির ঘটনায় সাময়িক বরখাস্ত উপ-সহকারী প্রকৌশলী আবুল হাসানকে স্বপদে ফেরানো হয়েছে।
গত (১৯ আগষ্ট) পশ্চিাঞ্চল রেলওয়ের জুনিয়র পার্সোনাল অফিসার-১ (পশ্চিম) (আ:দা:) চীফ পার্সোনাল (পশ্চিম) এর পক্ষে মো. মাহফুজুল হাসান এর সাক্ষরিত আদেশে তাকে যোগদানের জন্য অনুমতিপত্র দেয়া হয়।
রাজশাহী‘র কন্ট্রোল অর্ডার নং ২৪৩ তারিখ ২৩ এপ্রিল এবং দপ্তরাদেশ নং জি/৪১ মো. আবুল হাসান, এসএসএই/ ইলেক/টিএল/ রাজশাহী এর চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তিতে অদৃশ্য শক্তিতে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয় এবং একই পদে সৈয়দপুরে কাজে যোগদানের আদেশ প্রদান করা হয়েছে। এতে জিএম (পশ্চিম) মেহের কান্তি গুহ‘র অনুমোদন রয়েছে।
অথচ তেল চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছে অভিযুক্ত এই কর্মকর্তা নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। এছাড়া এই তেল চুরির ঘটনায় তার নামে বিভাগীয় মামলা রয়েছে ইতিমধ্যে। ইহা সর্তেও তাকে স্বপদে যোগদানের বিষয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চল দফতরে। অনেকে বলছেন চুরিরোধত দুরের কথা, উৎসাহিত করার লক্ষে তাকে স্বপদে ফেরানো হয়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশেনের একাধিক সূত্রের দেওয়া তথ্যমতে, অভিযুক্ত প্রকৌশলী আবুল হাসান স্বপদে ফিরেছেন রেলের বিভিন্ন দপ্তরে দেনদরবারের মাধ্যমে। এতে তাকে সহযোগিতা করছে রেলের বেশকিছু কর্মকর্তা।
তবে রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান, যারা প্রকৌশলী আবুল হাসানকে সহযোগিতা করছে তারাও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই তেল চুরির ঘটনার সঙ্গে জড়িত। গত ২৩ এপ্রিল রাজশাহী স্টেশনের রেলের ডিপো থেকে দিন-দুপুরে আনুমানিক এগারো হাজার লিটার জালানী তেল ট্রাকের লরিতে চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে-নাতে যমুনা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ আমজাদ হোসেন, ট্রাকের হেলপার ইলিয়াস হোসেন এবং যমুনা অয়েলের কর্মচারী মুকুল আলীকে আটক করে আরএনবি।
পরে তেলচুরির সঙ্গে প্রকৌশলী আবুল হাসানের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওইদিনই সাময়িক বরখাস্ত হন পশ্চিমাঞ্চল রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আবদুল হাসান।
পরের দিন পশ্চিমাঞ্চল রেলওয়ের চারজন উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। ওইদিন সন্ধ্যায় প্রকৌশলী আবুল হাসানকে গ্রেপ্তার করে আরএনবি।
এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও প্রকৌশলী আবুল হাসান ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121