1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

যশোরের ঝিকরগাছায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা সচেতনতা শীর্ষক প্রচার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

বিল্লাল হুসাইন, বিশেষ প্রতিনিধি (যশোর)।।

যশোরের ঝিকরগাছা উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা এবং সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
‘জেনে, বুঝে বিদেশ যাই,
অর্থ, সম্মান দুটোই পাই’
এই শ্লোগানে সকালে সেমিনার উদ্ভোধন করেন স্থানীয় সরকারের জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক হুসাইন শওকত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের এডি রাহেনুর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।
সেমিনারে প্রেসব্রিফিং করেন, টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকা সুলতানা।
বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বিএম কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ। সেমিনারে সাংবাদিক, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121