মুন্সিগঞ্জ থেকে অবৈধভাবে বালি উত্তোলন কালে মেশিন সহ মালামাল জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে ১২-০৯-২০২০ তারিকে মুনের ছিলে নামক স্থানে রাস্তার পাশে, কিরণ চন্দ্র মন্ডলের মৎস্য ঘের থেকে অবৈধভাবে ভূগর্ভ থেকে বালি উত্তোলন কালে বালি উত্তোলন করা মেশিনসহ সরঞ্জামাদি জব্দ করেন ,শ্যামনগর উপজেলা ভূমি সহকারী কমিশনার আব্দুল হাই সিদ্দিকী । জানা যায় ১২-০৯-২০২০ তারিকে আনুমানিক বেলা তিনটার দিকে ,শ্যামনগর উপজেলার ভূমি সহকারী কমিশনার আব্দুল হাই সিদ্দিকীর ,বিশেষ অভিযানে মুন্সিগঞ্জ ইউনিয়নের মুনের ছিলে নামক স্থানে রাস্তার পাশে কিরণ চন্দ্র মন্ডলের মৎস্য ঘেরের ভূগর্ভ থেকে, অবৈধভাবে বালি উত্তোলনের সময় ড্রেজার , পাইপ ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করেন । তবে বালি উত্তোলন কারীরা এসিল্যান্ডের উপস্থিতি জানতে পেরে আগেই পালিয়ে যায় । জব্দকৃত যন্ত্রঅংশ ও মালামাল শ্যামনগর সরকারি ভূমি কমিশনার এর হেফাজাতে আছেন বলে জানান , অভিযানের বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড সাহেব বলেন এ ধরনের অবৈধ বালু উত্তোলন সহ বিভিন্ন দুর্নীতির অভিযান অব্যাহত থাকবে ।