মোঃনয়ন শেখ ,স্টাফ রিপোর্টার:
মাগুরা-যশোর মহাসড়কের মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় দুইটি বাস ও একটি মাইক্রো বাসের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত এবং আহত হয়েছেন ৩০ জন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে নিহতরা হলেন, যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের মোঃ আমিনুর রহমান (৪২), একই উপজেলার সংকরপুর গ্রামের আরিফ মোল্লা (৪০), যশোরের শার্শা উপজেলার বেলতা গ্রামের নূর ইসলাম (৫৫) ও নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়ার ফকরুল ভুঁইয়া (৩৮)। নিহতরা সবাই বরিশাল থেকে যশোরগামী চাকলাদার পরিবহণের আরোহী ছিলেন। এর মধ্যে মোঃ আমিনুর রহমান ওই বাসের সুপারভাইজার ও আরিফ মোল্লা বাস চালকের সহকারী।
এ বিষয়ে মাগুরা ফায়ার সার্ভিসের ডিএডি মাছুদ সর্দার জানান, দুপুর ২ টার দিকে হাইওয়ে সড়কের মাগুরা সদরের মঘির ঢাল নামক স্থানে ঢালা থেকে ছেড়ে আসা চাকলাদার পরিবহন ও একটি মাইক্রো বাসের সঙ্গে যশোর থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের বাসের ত্রিমুখী সংঘর্ষে ৪ যাত্রী নিহত হন এবং আহত হন ৩০ যাত্রী।আরো অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে।
Leave a Reply