July 20, 2026

বোরহানউদ্দিনে চাউল চোর নান্নুর ক্ষমতা কোথায় সাংবাদিক দেরকে মামলা দেওয়ার হুমকি

0
received_368707160819409

 ভোলা জেলা প্রতিনিধিঃ 

খাদ্যবান্ধব কর্মসূচীর দশ টাকা দরে প্রতি কেজি চাল বিক্রিতে অনিয়মের সংবাদ প্রচার করায় ৫ সাংবাদিককে মামলা মোকদ্দমা ও হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছে অনিয়মের অভিযোগে প্রশাসন কর্তৃক ডিলারশিপ বাতিল হওয়া ও জামানত বাজেয়াপ্ত হওয়া ডিলার ফয়সাল মিয়া (৩৫) ও তার সহযোগী নান্নু মিয়া (৪৫)।
জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বৈদ্যের পুল এলাকার মুসলিম বাজারে খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার ফয়সাল আহমেদ ট্যাগ অফিসার ও স্থানীয় চেয়ারম্যানকে না জানিয়ে ২৩ তারিখের চাউল ২১ তারিখ বিতরণ করতে শুরু করে এবং তার কর্মচারী নুন্নু সিকদার ভোক্তাদের কম পরিমাণে চাউল দেওয়া, তাদের সাথে খারাপ আচরণ করা, অনেককে কার্ড রেখে ঘাড় ধরে বাহির করে দেওয়ার মত অশুভ আচরণ করলে বোরহানউদ্দিন অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকরা সেখানে গিয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। এবং অনেক সুবিধাভোগী অতিষ্ট হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান সহকারি কমিশনার (ভূমি)কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে দেন।
পরদিন সকালে ওই কমিটি সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পান।
বুধবার উপজেলা খাদ্য বান্ধব কমিটি এক সভায় অভিযুক্ত ডিলার ফয়সলকে ”খাদ্য বান্ধর কর্মসূচি নীতিমালা -২০১৭ ”অনুযায়ী তার ডিলারশীপ বাতিল করেন। সাথে গুদাম সিলগালা ও তার জামানত বাজেয়াপ্ত করেন।
এতে সাংবাদিকদের উপর ভীষণ ভাবে ক্ষীপ্ত হয় ডিলার ফয়সল ও তার সহযোগী নুন্নু শিকদার। গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নুনু শিকদার ও ফসল বোরহানউদ্দিন অন-লাইন  প্রেসক্লাবের ৫ সদস্য মাসুদ রানা (৩৩) মোঃ শাওন (২৮), মোহাম্মদ জুয়েল (২৭), এইচএম এরশাদ (৩৫) ও নাজিম উদ্দিন (৩৫)কে কুঞ্জের হাট বাজারে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, তাদেরকে হাত-পা ভেঙ্গে পঙ্গু ও খুন করে ফেলার হুমকি দেয়।

এই মর্মে ২৪ সেপ্টেম্বর অনলাইন প্রেস ক্লাবের মাসুদ রানা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় জিডি এন্ট্রি করেছেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed