নিজস্ব প্রতিনিধিঃ
২৪ সেপ্টেম্বর ‘২০ বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি গেয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলেৱ সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন মনির (ভিপি মনির), কৃষক দলের সদস্য রকিবুল ইসলাম রিপন ও শাহজাহান মিয়া সম্রাট, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক এবং মরহুম শফিউল বারী বাবুর বড় ভাই শাহেদুল বাৱী মির্জা, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। সভায় প্রয়াত নেতৃবৃন্দের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।
সভা সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের প্রকাশনা সম্পাদক মনজুর রহমান ভূঁইয়া। সভাশেষে প্রয়াত নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা মহানগর ওলামাদলের সাধারণ সম্পাদক ক্বারী রফিকুল ইসলাম।
Leave a Reply