1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

পারিবারিক কলহের জেরে মামলা ঝিনাইগাতীতে দাফনের প্রায় ৭ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে পারিবারিক কলহের জেরে শিশু হত্যা মামলা দাফনের প্রায় ৭ মাস পর কবর থেকে আরিয়ান নাফিজ নামে (আড়াই মাস) বয়সের এক শিশুর মৃতদেহ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশে ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে ঝিনাইগাতী থানা পুলিশ উপজেলার চাপাঝোড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি শেরপুর মর্গে পাঠানো হয়। আরিয়ান নাফিজ চাপাঝোড়া গ্রামের বিল্লাল হোসেন পুত্র। পুলিশ জানায়, গত ২১ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখে নাফিজের মৃত্যু হয়। তার মা খাদিজা বেগম এই মৃত্যুর বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়নাল আবেদীনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করেন ঝিনাইগাতী থানা পুলিশ। উল্লেখ্য কলহ মিমাংসার পর স্বামীর সংসার করছেন বর্তমানে খাদিজা বেগম। এসময় উপস্থিত সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, মরদেহের সুরতহাল সম্পন্ন করে মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর মর্গে প্রেরণ করেন। এসময় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121