নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের হাওলাপাড়া গ্রামে এক নারী কতৃক মিথ্যায় মামলা দিয়ে নীরিহ মানুষকে হয়রাণী করা অভিযোগ উঠেছে এলাকাবাসীর জানান।হাওলাপাড়া গ্রামের প্রবাসী ইসলাম উদ্দীনের স্ত্রী
দিলরুবা আক্তার বেবী প্রতিবেশী মৃত গিয়াস উদ্দীনের পুত্র মোঃ গোলাম সারোয়ারের বিরুদ্ধে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে জমি সংক্রান্ত বিষয়ে একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে দেয়। বাদী বাড়ি থেকে বের হওয়ার দুটো রাস্তা থাকলেও বাদী মামলায় অভিযোগ করেন বাড়ি থেকে বের হওয়ার তার কোনো রাস্তা নেই। পরে কোর্টের অনুমোদনক্রমে বাংলাদেশ সার্চ মানবাধিকার সোসাইটির ময়মনসিংহ শাখার সভাপতি হযরত আহমদ শাকিল একটি প্রতিনিধি দল নিয়ে বিষয়টি গত ২৭-৯-২০২০ ইং তারিখে সরেজমিনে তদন্ত করেন।তিনি জানান মামলা অভিযোগ সত্যতার প্রমান মিলে নি।মামলার বাদী দিলরুবা আক্তার বেবী তার বাড়ির পার্শ্বেই একটি হাফিজিয়া মাদ্রাসার লেখাপড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিঘ্নতা সৃষ্টি করে আসছে বলে এলাবাসীর অভিযোগ।
স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এব্যাপারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply