July 28, 2026

নড়াইলে ১২টি চোরাই মোবাইল উদ্ধারসহ গ্রেপ্তার ২

0
received_1398236207053348

 

মোঃনয়ন শেখ, স্টাফ রিপোর্টার:
নড়াইলে ১২টি চোরাই মোবাইল সহ ২ জন চোরকে গ্রেপ্তার করে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় যে, মঙ্গলবার( ২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে নড়াইলের জেলা গোয়েন্দা শাখার এস আই মিলটন কুমার দেব দাসের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একদল চৌকোশ পুলিশ নড়াইল ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন বাধাঘাট গোল চত্বরের সামনে অভিযান চালিয়ে ১২ টি চোরাই মোবাইল সহ চোর ১ মোঃ বাদল ফকির,পিং-দাউদ ফকির, ২.নিলয় সর্দার (১৯),পিং- তবুল সরদার, উভয় সাং-পেড়লী থানা-কালিয়া,জেলা- নড়াইল। তাদেরকে গ্রেফতার হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখা এস আই মিল্টন কুমার দেবদাস জানান মামলা রুজু করে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed