1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

ঝিকরগাছা শংকরপুরে দ্রুতগতির ট্রলির ধাক্কায় নাহিদ হাসান নামে দুই বছরের এক শিশু নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

বিল্লাল হুসাইন, বিশেষ প্রতিনিধি,যশোর।।
যশোরের ঝিকরগাছার শংকরপুরে দ্রুতগতিতে চলা ট্রলির ধাক্কায় নাহিদ হাসান নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে।
শনিবার সকালে বাগআঁচড়া-বাঁকড়া সড়কের উলাকোল বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাহিদ হাসান উলাকোল বাজারের মুদি ব্যবসায়ী নাজমুল হাসানের ছেলে।
প্রত্যক্ষদর্শিদের সুত্রে জানা যায়, নাহিদ হাসান সকালে তার পিতার মুদি দোকানের সামনে খেলা করছিলো। এর এক ফাঁকে সে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলো এসময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দিলে নাহিদ হাসান গুরুতর আহত হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা যশোর নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
১০ নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন ট্রলির ধাক্কায় নাহিদ হাসান নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। (নাম প্রকাশে অনিচ্ছুক) তারা বলেন বর্তমানে রাস্থায় ট্রলির ও ভাটার ইট বহন করা (আজরাইল) নামের ট্রাকটারে ইট বহন করে অত্যন্ত গতিতে,দেখলে ভয় করে। আমরা প্রশাসন এর নিকট জোর দাবি জানাই এর ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে নাহিদ হাসানের মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121