স্টাফ রিপোর্টার।।
যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়নের মাঠশিয়া গ্রামের রবিউল ইসলাম সর্দার (৩৫) এর ছেলে আল- আমিন (১৭) নামের এক কিশোরকে গত শুক্রবার দিন গত রাত্রে ২৬ শে সেপ্টেম্বর ১ টা ৩০ মিনিটের সময়, গরু চোর ভেবে, লাবলুর রহমান (৩৫) পিতা মতিয়ার রহমান সর্দার। মতিয়ার রহমান ও নাছির উদ্দিন সর্দার পিতা উভয়ই মৃতঃ ঈমান আলী সর্দার, গ্রাম উভয়ই মাঠশিয়া। তাকে (আল – আমিনকে) গভীর রাত্রে তার বাড়ীর পাশ থেকে ধরে দরি দিয়ে পিলারের সাথে বেঁধে বেধম মারপিট করেন। যাহাতে আল আমিনের মেরুদন্ডের হাড় ভেঙ্গে গেছে ও গুরুতর ভাবে আহত বলে যানা যায়। মারির সময় বলেন যে, সে গরু চুরি করতে এসেছে। পরে আল আমিনের চিৎকারে স্থানীয় লোকজন চলে আসলে পুনরায় বলেন, আল- আমিন, লাবলুর রহমানের মেয়ে ঝর্না খাতুন এর ঘরের জানালায় আঘাত করেছে। তখন আমরা ধরেছি। এই ব্যপারে মেয়ে ঝর্না র নিকট জানতে চাইলে বলেন,আমার সাথে তার কয়েকদিন তো দুরের কথা, একমাসের ও বেশী আল আমিনের সাথে কোন যোগাযোগ হয়নি।
পরে স্থানীয় ভাবে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন করলে, পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই সুমন ঘটনা স্থলে যেয়ে একপর্যায় উদ্ধার করে আল আমিন কে তার বাবা মায়ের নিকট দিয়ে আগে তাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করার পরামর্শ দিয়াছেন বলে জানান।
জানতে চাইলে ( আল আমিনের) মা মোবাইলে বলেন,ওই মেয়ের সাথে ছেলের সম্পর্ক আগে ছিল এখন নাই, ওরা মেয়েকে অন্য যায়গায় বিয়ে দিয়েছিল, সেখান থেকে আবার ছাড়িয়েও নিছে। আর আল আমিনের মেরেছে এটা সম্পুর্ন ষড়যন্ত্র, পুর্বের রাগ, বর্তমানে মেয়ের সাথে তার কোন সম্পর্ক নাই। ওরা গলির মাঝথেকে আল আমিনকে ধরে নিয়ে মেরেছে সম্পুর্ন গায়ের জোরে।
স্থানীয় ভাবে জানতে চাইলে (নাম প্রকাশে অনিচ্ছুক ) কয়েকজন বলেন, আল-আমিন ছেলে হিসাবে মোটামুটি ভাল।
যে ঘটনার কথা বলছে সে টা সম্পুর্ন মিথ্যা কথা, ওই মেয়ে এর আগে ও একবার কলারোয়া থানার কলাটুপি গ্রামে তার (বাল্য বিবাহ ) বিবাহ হয়েছিল, কিন্তু সেখানে সে সংসার করতে পারিনি, বর্তমানে মেয়ে স্বামী পরিত্যাক্তা। আরও বলেন,আল আমিনের মারির ঘটনা সম্পুর্ন ষড়যন্ত্র মাত্র। যতার্থ চেষ্টা করেও মেয়ের অবিভাবকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply