August 16, 2026

কুড়িগ্রাম সদরে বজ্রপাতে একজনের মৃত্যু আহত -৯

0
received_1704049653080721

 

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রপাতে মামুন হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৯ জন। নিহত মামুন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর সিতাই ঝাড় গ্রামের মহুবর খন্দকারের ছেলে।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, পাঁচগাছী ইউনিয়নের উত্তর সিতাই ঝাড় গ্রামে নৌকা বাইচ চলছিল ওই নৌকা বাইচ এলাকায় হঠাৎ বজ্রপাত হলে মামুন নামের একজন মারা যায়, আহত হয়েছেন আরও ৯ জন। এক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কুড়িগ্রাম সদর পাঁচগাছী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বজ্রপাতে একজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

বজ্রপাতে মৃত্যু মামুনের ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *