1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

কুড়িগ্রামে অটো চালক বাদশা মিয়া’র হত্যাকারীকে গ্রেফতারের দাবী মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

রুহুল আমিন রুকু কু‌ড়িগ্রাম জেলা প্রতি‌নি‌ধিঃ
কু‌ড়িগ্রা‌ম উ‌লিপু‌র উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা নওদাবস গ্রামে
অটো চালক বাদশা মিয়াকে হত্যা ও অটো ছিনাতাইকারীদের অনতিবিলম্ব
গ্রেফতার এবং দ্রুতবিচার আইনে দৃষ্টামন্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে চিলমারী-
কুড়িগ্রাম মহাসড়কে ঘন্টাব্যাপি এই মানববন্ধন করা হয়। অটোচালক শ্রমিক ও
এলাকাবাসীর মানববন্ধনের আয়োজন করে।
এই সময় বক্তব্য রাখেন,নিহত বাদশা মিয়ার মিয়ার কন্যা বৃষ্টি,মোগলবাসা
ইউপি’র সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক এমদাদ,জেলা জাসদের সাধারণ সম্পাদক
তৌহিদুল বকসী ঠান্ডা,শিক্ষক নুরুন্নবী সরকার,সিপিবি নেতা আখতারুল
আলম রাজু, খমির উদ্দিন আহমেদ,মাসুদ রানা প্রমুখ।# উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর
কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার মোগলবাসা ইউ‌নিয়‌নের ডাকুয়া পাড়ার বাসিন্দা
অটোচালক বাদশা মিয়াকে হত্যা করে লাশ ফেলে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই
করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121