নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘদিন কোভিড-১৯ এ আক্রান্ত থাকার পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ আবু বকর সিদ্দিক গত ০২/০৯/২০ইং তারিখে সুস্থ হয়ে নিজ কর্মস্থলে ফিরেছেন।এই করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।এই হাসপাতালে কর্মরত সকলের এবং বিশেষ ভাবে ডাঃ আবু বকর সিদ্দিক(UH&FPO) সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় ৫৪ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন এবং মারা গিয়েছেন মাত্র ২ জন যা কিনা অন্যান্য উপজেলার তুলনায় একটি অনন্য রেকর্ড।কোভিড-১৯ আক্রান্ত রোগীদের বাসা লকডাউন করে তাদের বাসায় গিয়ে রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ আবু বকর সিদ্দিক এবং ডাঃ ক্যাথেরিন তণুরোমা সহ আরও ১০ জন আফিস স্টাফ আক্রান্ত হয়েছেন।
ডাঃ আবু বকর সিদ্দিক গতো ০৮/০৮/২০২০ ইং তারিখে করোনার উপসর্গ নিয়ে রংপুরস্থ কোভিড হাসপাতালে ভর্তি হন এবং ১৭/০৮/২০২০ ইং তারিখে রিলিজ নিয়ে ১৯/০৮/২০ ইং তারিখ থেকে ০১/০৯/২০ ইং তারিখ পর্যন্ত ঢাকাস্থ তার বাসায় আইসোলেশন এ থেকে গত ০২/০৯/২০ ইং তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যোগদান করেন।উল্লেখ্য তার বাবা বর্তমানে কোভিড-১৯ পজেটিভ।এ ব্যাপারে মতামত জানতে চাওয়া হলে তিনি দৈনিক ক্রাইম তালাশ২৪.কম কে জানান সবার আগে দেশ,দেশের জন্য এর থেকেও ঝুকিপূর্ণ পরিস্থিতিতেও তিনি পিছপা হবেন না ইনশাআল্লাহ।কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রাণ উৎসর্গকারী সকল চিকিৎসক,স্বাস্থ্যকর্মী,পুলিশ ও অন্যান্যদের আত্মার শান্তি কামনা করেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।
Leave a Reply