August 30, 2026

উলিপুরে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
received_2057463121054883

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি;
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিঞার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ মেলেটারী, সিনিয়র সভাপতি সোলায়মান আলী, সহ-সভাপতি নুর মোহাম্মদ সরকার, উপজেলা যুবদলের সভাপতি এসএম হাবীব নয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান টিপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *