1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

আজকের করোনা আপডেট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মাদ জিহাদ হোসাইন মিরাজঃ

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ১ হাজার ৫৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৩৬ জন।

এ নিয়ে দেশে কোভিড-১৯-এ আক্রান্ত মোট রোগীর সংখ্যা হলো ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন এবং এ পর্যন্ত দেশে মোট ৪ হাজার ৮৫৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ লাখ ৫০ হাজার ৪১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বিজ্ঞপ্তিতে বলা হয় আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে। আগের দিন ২১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।
করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৯৩জন।

বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৬৫ শতাংশ। আগের দিনের চেয়ে পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার কমেছে। আগের দিন এই হার ছিল ১২ দশমিক শূন্য ৯ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের খবর জানানো হয়। ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে বাংলাদেশ সরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121