শোকাহত ১৫ই আগস্ট
এ.এইচ.এম আরিফুল ইসলাম
(সহকারি শিক্ষক ইসলামিয়া একাডেমি কুঞ্জেরহাট)
১৫ ই আগস্ট মানে
দুঃখ বেদনা আর দুর্দশা
১৫ ই আগস্ট মানে
বিলীন মুজিবের লালায়িত আশা,
১৫ ই আগস্ট মানে
জাতী হারলো সংগ্রামী কর্ণধার
১৫ ই আগস্ট মানে
দুই তরুনীর স্বজনহারা হা-হা কার
১৫ ই আগস্ট মানে
কোটি বাঙালির দুঃখের আর্তনাদ
১৫ ই আগস্ট মানে
বাঙালির মাথায় অমাবস্যার রাত
১৫ ই আগস্ট মানে
বাঙালি জাতীর অপূরণীয় ক্ষতি
১৫ ই আগস্ট মানে
বাকরুদ্ধ গোটা বাঙালি জাতী
১৫ ই আগস্ট মানে
বেজে উঠে বেদনার বীণ
১৫ ই আগস্ট মানে
ইতিহাসে চির স্বরণীয় দিন
১৫ ই আগস্ট মানে
রক্তের বন্যা বয়ে যাওয়া
১৫ ই আগস্ট মানে
ধুলিসাৎ মুজিবের সব চাওয়া
১৫ ই আগস্ট মানে
পরিকল্পিত নির্মম নির্দয় হত্যাকান্ড
১৫ ই আগস্ট মানে
শেখ পরিবারের সব লন্ড ভন্ড
১৫ ই আগস্ট মানে
গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন
১৫ ই আগস্ট মানে
মুজিবের স্বরণে কাল যাপন
সমাপ্ত
Leave a Reply