July 29, 2026

কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু গ্রেপ্তার-৩

0
received_216055096399990

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক আক্কাস হোসেন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২ আগস্ট) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আক্কাস কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের মোজাহিদ পাড়া গ্রামের ঝানু মিয়ার ছেলে।জানা গেছে, শনিবার (১ আগস্ট) রাতে উমর মজিদ ইউনিয়নের একটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন আক্কাস ও তার এক ভাই। ওই সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আক্কাসকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে আক্কাস মারা যান।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে।এ ঘটনার সাথে জড়িত ৩ জন আসামিকে রবিবার ২ আগস্ট গ্রেপ্তার করা হয়েছে এবং কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed