July 29, 2026

যশোরের বাগআঁচড়ায় করোনা আক্রান্তে এক চিকিৎসকের মৃত্যু

0
received_752715585551715

বিল্লাল হুসাইন, বিশেষ প্রতিনিধি ।।
যশোরের বাগআঁচড়ায় করোনা রোগীদের সেবা করতে যেয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়ে, যশোরের শার্শার একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
গত রবিবার রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছেলে সুজন হোসেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী বলেন, ডাঃ মতিয়ার রহমান (৫২)নামের ওই চিকিৎসক শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্বাস্থ্য বিভাগের পরামর্শে তিনি সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বাগআঁচড়া এলাকায় কোভিড-১৯ আক্রান্ত রোগিদের সেবা দিয়ে আসছিলেন।
নিজেই গত ২০শে অগাস্ট করোনা পজেটিভ সনাক্ত হওয়ার পর স্বাস্থ্য বিভাগের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার তাকে খুলনায় নেওয়া হয়।চিকিৎসাধ্বিন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে বলে ইউসুফ জানান।
তিনি যশোরের শার্শার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন।তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন,কোভিড-১৯ আক্রান্ত হয়ে রোববার রাতে ডা. মতিয়ার রহমান মারা যান।সোমবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তার দাফন সম্পন্ন হবে।
২২শে এপ্রিল শার্শা উপজেলায় প্রথম করোনা সনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪১জন।এর মধ্যে ৫০জন চিকিৎসাধীন আছেন এবং ১৮৯জন সুস্থ্য হয়েছেন।মারা গেছেন ৩জন। সরকারি ভাবে এ তথ্য নিশ্চিত করা হলেও স্থানীয় বিভিন্ন সুত্র বলছে উপজেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা অন্তত ১০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed