August 24, 2026

ঝিনাইগাতীতে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ

0
received_687747928444489

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় হতদরিদ্র পরিবারের মধ্যে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ আগষ্ট সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে এসব স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়। এসময় ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম উপস্থিত থেকে উপজেলার ১০০টি হতদরিদ্র পরিবারকে ওইসব স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম বলেন, সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে। এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে হতদরিদ্র পরিবারের স্বাস্থ্য সমস্যার সমাধানে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হলো। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকির সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মজিবর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *