গুন্ডা বাহিনী দিয়ে মারধরের অভিযোগ জি সি সির সংরক্ষিত মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর সিটি করপোরেশন এর (২২,২৩,২৪) নং ওয়ার্ড(৮নং আসনের) সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আক্তার ওনার অফিসের পিওন রাশিদুল ইসলামকে (কাউন্সিলরের নিজ অফিসে) রাসেল আহমেদ,শাহিন,শহিদুল ও বিল্লাল সহ কয়েকজন গুন্ডা বাহিনি দিয়ে মারধর করার
অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে গাজীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রাশিদুল ইসলাম।
অভিযোগ সুত্রে জানা যায়,
টাকার বিনিময়ে প্রবেশপত্রের ছবি পাল্টিয়ে নিজের পরিক্ষা অন্যজনকে দিয়ে দেয়ানো ,
বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা,করোনাকালে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের জালিয়াতি সহ অনেক রকম তথ্য জানতেন ভুক্তভোগী রাশিদুল।
তারই ধারাবাহিকতায় ১৮জনের বয়স্ক ভাতার জন্য জাল আইডি কার্ড ব্যাবহার করায় ওই ১৮জনের বয়স্ক ভাতার টাকা ডিডি স্যারের নির্দেশে আটকে দেয় জনতা ব্যাংক (পোড়াবাড়ি শাখার)ম্যানেজার। আর এই জালিয়াতির কথা রাশিদুল ই ফাস করেছেন বলে ধারণা করেন অভিযুক্ত সংরক্ষিত কাউন্সিল আফসানা আক্তার আর এই সুত্র ধরেই ভুক্তভোগী রাশিদুলকে গুন্ডা বাহিনী দিয়ে মারধর করেন বলে জানা যায়।
এ ব্যাপারে সদর থানার এস আই জাহিদুল ইসলাম জানান মামলার তদন্ত চলছে এখনো তদন্ত শেষ হয় নি।
এঘটনায় মহিলা কাউন্সিলর আফসানা আক্তার সাথে কথা বললে তিনি বলেন,ভুক্তভোগী রাশিদুলকে তিনি চিনেন না এবং এই ঘটনার সাথে সে জড়িত নয়।