উলিপুর পৌরসভায় শতাধিক দু:স্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ
রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার পূর্ব নাওডাঙ্গা গ্রামে শতাধিক দু:স্থ এবং অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিনামূল্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৬ আগস্ট রাতে ২৭ কুড়িগ্রাম-৩ মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপির পক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন এমপির ভাগ্নে একই ওয়ার্ডে মামুন আর রশিদ মামুন সরকার, উলিপুর এমএ মতিন বাণিজ্যিক কলেজের অধ্যাপক নুর কুতুবুল আলম সরকার, আতাউর রহমান ও নুর আলম প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল ১কেজি মসুর ডাল ১ কেজি লবণ ২ কেজি চিড়া ১ কেজি চিনি ১ লিটার সয়াবিন তেল ও লুডুস ৫০০গ্রাম।