July 27, 2026

উলিপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

0
images
রুহুল আমিনরুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিয়া আক্তার নামে এক বছরের একটি শিশুর মমার্ন্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার সন্ধ্যায় উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা সরকারপাড়া গ্রামে। এঘটনায় চালক আশরাফুল ইসলাম পালিয়ে গেলেও ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে স্থানীয় জনতা । জানা গেছে, ওই গ্রামের সাজু মিয়ার স্ত্রী বিথী বেগম ঘটনার কিছুক্ষণ আগে তার শিশু কন্যা সামিয়াকে কোলে নিয়ে বাড়ির সামনে রাস্তায় বের হয়। এসময় দ্রুত গতিতে ইট বোঝাই ট্রাক্টরটি পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের পেছনের অংশের ধাক্কায়, শিশুটি তার মায়ের কোল থেকে রাস্তায় পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনা দেখে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে ধাওয়া দিলে চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। ট্রাক্টরটি সাদুল্ল্যা চাচিয়ার পাড় গ্রামের ইউনুস আলীর পুত্র শামীমের বলে স্থানীয়রা জানিয়েছেন। উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed