1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩৬৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ
করোনা আক্রান্ত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমানের, ও শ্রীমঙ্গলের কৃতিসন্তান বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা শাখা, ও শ্রীমঙ্গল ঐতিহ্যবাহী দারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মসুরুল হকের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ রবিবার বাদ ভাত যোহরের সময় শ্রীমঙ্গল থানা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এফ এম এম হিমেল। ও উপস্থিত ছিলেন তহিরুল ইসলাম মিলন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীমঙ্গল পৌর শাখা, আবিদ হোসেন তানভীর সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল কলেজ শাখা, মোশাহিদ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখা, কয়েস আহমেদ ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল পৌর শাখা, এম এ খালেক শ্রমিক লীগ, মাওলানা আসাদ উল্লাহ সাবেক সভাপতি বাংলাদেশ ওলামা লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখা, স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ মির্জা, মোঃ হেলন আহমেদ, রুবেল হক,শরিফ আহমেদ ও ছাত্রলীগ নেতা রাহাত, ফাহিম প্রমূখ।
এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মসজিদের খতীব প্রবীণ এই রাজনীতিবিদদের সুস্থতার জন্য মহান অাল্লাহর দরবারে দোয়া করেন।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজুর রহমানের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাত ১২টা ২ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর মৌলভীবাজার রাডার ইউনিট থেকে করোনা রোগীবাহী এয়ার এম্বুল্যান্সে করে তাঁকে ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে হাসপাতালের ৪১১ নং কক্ষে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে, ও অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক উনার শ্রীমঙ্গলের নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121