1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর মাঝামাঝি এলাকায় জমি সংক্রারে জের ধরে ২ জন খুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩৬০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রাজনগর ও ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের পশ্চিম বনগাও হুদিপাড়া এলাকায় জমি সংক্রান্তের জের ধরে ২ জন খুন হয়েছে।নিহত একজন ঘটনাস্থলের পাশ্ববর্তি ঝিন্ইাগাতি উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদ মেম্বার জয়নাল আবেদিন(৫২)।জয়নাল আবেদিন স্থানীয় আওয়ামীলীগ নেতা।অপরজন নালিতাবাড়ী ইউনিয়নের রাজনগর ইউনিয়নের হুদিপাড়া এলাকার বনগাও এর আব্দুল কাদেরের ছেলে রিয়াজুল(৫০)।আজ ২৬ আগষ্ঠ বুধবার সকাল আনুমানিক ৭ ঘটিকায় নতুন লাগানো ধানখেত দখল নিয়ে মারামারি হয়ে দুজন গুরুতর আহত হলে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একঘন্টার ব্যাধানে দুপুরে দুজনই মারা যায়।এদিকে আজ ফজরের নামাজের পর নিহত মেম্বারের মা হার্টষ্ট্রোক জনিত সমস্যায় মারা গেছেন বলে জানিয়েছেন ঝিন্ইাগাতি থানার ওসি আবু বকর ছিদ্দিক। আগে মা পরে সন্তান জয়নাল আবেদীন (মেম্বার)মৃতু হওয়ায় এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় দুই পক্ষের মধ্যে ৫০ শতক জমি নিয়ে বেশ কিছুদিন বিরোধ চলছিল।বরাবরের মত ওই জমিতে কদিন আগে রিয়াজুল ধান লাগায়।আজ সকালে ওই লাগানো ধান ক্ষেত দখল করতে যায় মেম্বার জয়নাল ও আরও কজন।এই অবস্থায় ধান ক্ষেতেই দুপক্ষের মধ্যে দেশীয় লাঠি ফলা নিয়ে ব্যাপক মারমারি হয়।ঘটনাস্থলে গুরতর আহত হয় মেম্বার ও তার ছোট ভাই জবান আলী(৪৫)এবং রিয়াজুল ।জবান আলী ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। এই মারামারিকে কেন্দ্র করে জমি সংলগ্ন রিয়াজুলের বাসায় ব্যাপক ভাংচুর করা হয়।ঘটনা পরবর্তি পুলিশ থাকলেও দুপক্ষের মধ্যে উত্তেজনা চলতেই থাকে।দুপুরে দুজন মারা যাওয়ার খবরে দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।এই খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে উত্তেজনা নিয়ন্ত্রনে আনেন। ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেন জানিয়েছেন পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121